মধুপুরে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মধুপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের জলছত্র এলাকায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রতন সিংহের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

মৃত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের বাজারে একটি বরফকল পরিচালনার পাশাপাশি পাথর সরবরাহের ঠিকাদার ছিলেন।

আরো পড়ুনঃ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত সোয়া ১০টার দিকে বরফকল থেকে বের হন রতন সিংহ। এরপর বাসায় ফিরেননি তিনি।

পরে রাত ১২টার দিকে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে মৃত্যুর খবর জানানো হয়।

রতনের মেয়ে উপমা সিংহ জানান, বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গিয়ে কিভাবে তিনি সেখানে পৌঁছালেন, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।