মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরুল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কামারপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী এক পথসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীককে সমর্থন জানিয়ে এই ঘোষণা দেন।

জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুিত দিয়ে নির্বাচনে এনেছিল তারা তাদের সে কথা রাখেননি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি আবুল কামাল আজাদ লিটন, দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. ছিবার উদ্দিন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102