মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া গ্রামে দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের নূরুল ইসলাম মাস্টারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ময়মনসিংহ থেকে ঘাটাইলে এসে মানিক মিয়া গ্যাস সিলিন্ডার ও চুলার ব্যবসা করেন।পৌরসভার পশ্চিমপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

মানিক মিয়ার ছেলে শাহেদ জানান, বাসার পাশেই তার বাবার গ্যাস সিলিন্ডারের দোকান। গতকাল দুপুরের দিকে দোকান খোলা রেখে একটু দূরে দাঁড়িয়ে গল্প করছিলেন মানিক মিয়া। এ সময় চোর দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে সিএনজিতে তুলছিল।

এ দৃশ্য দেখার পর চোরকে ধাওয়া করেন তার বাবা। কিছু দূর দৌড়ে যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করে সড়কে পড়ে যান। এরই মধ্যে চোরচক্র সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মানিক মিয়াকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ধারণা হার্ট অ্যাটাকে মারা গেছেন মানিক মিয়া।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি শুনতে পাননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102