মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মধুপুরে মেডিক্যাল অফিসার রন্জুর শখের ছাদ কৃষি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রোকনুজ্জামান রনজু, পেশায় একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি অবসর সময়ে তার বাসার ছাদে শখের বশে করেছেন নানা সবজির চাষ।

গতবছর মধুপুর পৌর শহরের পুন্ডুরা আদালত পাড়ায় তার বাবার রেখে যাওয়া জমিতে গড়েছেন বাসা। নতুন বাসার ছাদে ছোট পরিসরে গড়েছেন লাউ, শিম, পটল, টমেটো, মরিচ, ঢেঁড়স, চিচিঙ্গা, শসা, মিষ্টি কুমড়াসহ নানা জাতের সবজির বাগান।

নিজেদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পাচ্ছেন বিষমুক্ত নিরাপদ সবজির নিশ্চয়তা। তাই আগামীতে পুরো ছাদ জুড়ে সবজি চাষের স্বপ্ন দেখছে তিনি।

রোকনুজ্জান রনজু জানান, বিগত ২০২৩ সালে মধুপুর পৌরসভার কোয়াটার ঘেঁষা পুন্ডুরা আবাসিক এলাকায় নতুন বাসা করে উঠেন। ছাদের ফাঁকা দেখে মনে শখ জাগে ছাদকৃষির। তিনি ভাবেন, অনেকেই ছাদে ফুলের বাগান করেন। তিনি ফুলের বদলে সবজি চাষ করবেন। এ ভাবনা থেকে পুরানো প্লাস্টিকের বালতি, মাটির টব যোগাড় করেন। মাটির সঙ্গে গোবর মিশিয়ে বালতি-টবে ভরাট করেন। এক মাস পর বিভিন্ন জায়গা থেকে পছন্দের সবজির চারা-বীজ সংগ্রহ করে লাগাতে থাকেন।

তিনি বলেন, লাউ, শসা, ঢেঁড়স, চিচিঙ্গা, মরিচ, বেগুন, পেঁয়াজ, লাউ, করলা, পেঁপে, টমেটো, মিষ্টি কুমড়া, চাল কুমড়া রোপণ করেছেন। স্বামী-স্ত্রী দু’জনেই চাকরিজীবী হওয়ায় অবসর সময়ে শখ করে ছাদ কৃষির যত্ন নেন। ছেলে-মেয়েরাও মনের আনন্দে পানি দেয়, আগাছা পরিষ্কার করে। এ বছর শখের ছাদকৃষি আগামীতে আরও বড় আকারের করার ইচ্ছা আছে।

তার স্ত্রী জানান, এ বছর বাগান থেকে শসা, মরিচ, পেঁপে, লাউ, লাউয়ের ডগা পাতাসহ অন্যান্য সবজি খাচ্ছেন। সকাল-বিকাল ছাদের বাগানের সবজি দেখে তার খুব ভালো লাগে। যে কোনো সময় সবজি তোলে খাওয়া যায়। এ বাগানে টুকিটাকি কাজ করতেও তার খুব ভালো লাগে।

এ বিষয়ে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, ছাদ কৃষি অনেকেই শখের বশে করে থাকেন। এতে পরিবারের পুষ্টি যোগান ও সবজির চাহিদা পূরণ হয়ে থাকে। আগ্রহীদের কৃষি বিভাগ পরামর্শ ও সহযোগিতা করে থাকে। ছাদ কৃষিতে আরও বেশি মানুষ এগিয়ে এলে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ সহজ হয়ে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102