মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েএশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফের  আয়োজনে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান, কৃষি অফিসার দিলশাদ জাহান, লেখক ও গবেষক জুলফিকার হায়দার, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ নুরুজ্জামান মিঞা, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান সহ ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিক এবং উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১৫ পাউন্ড  কেক কেটে  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102