মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৭) জানুয়ারী সকাল ১১টায় ঘাটাইল উপজেলা প্রশাসন উপজেলা অডিটোরিয়ামে এই উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে।

এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি মানুষের সঙ্গে মত বিনিময় করেন নব নির্বাচিত সংসদ সদস্য আমানুর।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমন খান, উপজেলা নির্বাহী অফিসার ইরতজিা হাসন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, পৌর মেয়র আব্দুর রশদি মিয়া, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু ছালাম মিয়া, সহকারী কমশিনার (ভূমি) কিশোর কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পঃ পঃ কর্মকর্তা আবু নাইম মোঃ সোহেল, জামুরয়িা ইউনয়িন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাজাহান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মটু সহ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102