মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভৈরবে পাদুকা সেক্টরের অনলাইন  ডিরেক্টরী উদ্ধোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৩৯ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে  পাদুকা সেক্টরের  অনলাইন  ডিরেক্টরী উদ্ধোধন করা হয়েছে । আজ বৃহস্পতিবার   দুপুরে পৌরসভার মেয়র  আলহাজ্ব ইফতেখার হোসেন বেণুর সভাপতিত্বে উপজেলা  বঙ্গবন্ধু  হল রুমে  অনলাইন  ডিরেক্টরীর উদ্ধােধন করেন পৌরসভার মেয়র  আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু  ও বিশেষ অতিথি  উপজেলা  নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান।

উদ্ধোধনের আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির  সভাপতি  আর- আমিন, সাধারণ সম্পাদক  সবুজ মিয়া, প্রবৃদ্ধি প্রকল্পের  টিম লিডার মার্কাস  এহম্যান প্রমূখ। এ সময় বক্তারা বলেন,  স্মার্ট বাংলাদেশ  গড়তে বর্তমান প্রধান মন্ত্রী  কাজ করছেন। তাছড়া বিশ্বের সাথে  প্রতিযোগিতায় টিকে থাকতে ভৈরবের পাদুকা ব্যবসায়ীদেরকে নতুন নতুন প্রযুক্তি, উন্নত  টেকসই পাদুকা তৈরি  করতে হবে। এছাড়া ও পাদুকা তৈরির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র  গড়ে তোলার দাবী জানান সুইস কন্টাক্টের কাছে। সুইজারল্যান্ডের সুইস কন্টাক্ট এর প্রবৃদ্ধি প্রকল্পের আওতায়  ভৈরব ছয়টি  পৌরসভার  সাথে স্থানীয়  অর্থনৈতিক উন্নয়ন  বিষয়ে  ও কাজ করছে সুইস কন্টাক্ট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102