মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বইছে মাঘের শীত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৯ বার পড়া হয়েছে
চারপাশে তাকিয়ে দেখো
বইছে মাঘের শীত,
পথে ধারে কাঁদছে শিশু
এই মানবতার গীত।
ঘর বাড়ি নাই যে তাদের
নাই যে বসত ভিটা,
খোলা আকাশে ঘুমা তারা
মাথার নিচে ইটা।
হাত-পা গুটিয়ে খালি গায়ে
ঘুমায় পথের ধারে,
একটি শীতের কাপড় দাও
বলবে তারা কারে।
শিশির ভেজা মাটির উপর
কেমনে কাঁটায় রাত,
বিশ্ব বিবেক কোথায় আছো
বাড়াও মানবতার হাত।
বড্ড শীতে যে কাঁপছে তারা
পাশে দাঁড়াও তাই,
মানবতার মহান ফেরিওয়ালা
কেউ আছো ভাই।
লেখক-গোলাপ মাহমুদ সৌরভ

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102