মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

বাসাইলে দীপ্ত হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সচেতন মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুর ১২টা’য় বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘটনার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান বাসাইল থানাপাড়ার টিকটক শাকিলসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি থেকে আগামী ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়। পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা কর্মসূচি স্থগিত করেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জিজান হাসান দীপ্ত’র মা সোহেলী সুলতানা দিপা, নানা দেলোয়ার হোসেন, চাচা ওয়াজেদ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশূর সুজন প্রমুখ। বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার দৈনিক মানবজমিনকে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে আমরা জোর চেষ্টা চালাচ্ছি। এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা তাদের কর্মসূচি স্থগিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102