মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ধনবাড়ী পৌরসভার নির্বাচিত পরিষদের তিন বছর পূর্তি উৎসব পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নির্বাচিত পরিষদের তিন বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ধনবাড়ী পৌরসভার আয়োজনে গত বুধবার দুপুরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপ সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদের সঞ্চালনায় ও পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকুলের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক মেহফুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, কাউন্সিলর বাদশা মিয়া, খোরশেদ আলম খসরু, হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি পালন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102