মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভূঞাপুরে নিখোঁজের পরদিন শিক্ষকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক (৫৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠানে ওই শিক্ষককে পুঁতে রাখা হয়েছিল।

নিহত আব্দুল আউয়াল হক সারপলশিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আব্দুল আউয়াল হক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে তার স্ত্রী সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে কিছু তথ্য দেন।

সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জাহানারা বেগমের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102