মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করে সহোদর বড় ভাই, আটক দুই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাই মুকুলকে হত্যা করে তারই সহোদর বড় ভাই সোহেল। এ হত্যায় জড়িত থাকায় বড় ভাই সোহেলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার হওয়ার এক সপ্তাহের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করল টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়া হয়। হত্যার বিষয়ে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরআগে, রোববার দুপুরে টাঙ্গাইলের পিবিআই কার্যালয়ে এই ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন বিষয়ে প্রেস ব্রিফিং করেন পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন।

গ্রেফতারকৃত অপর আসামির নাম পরেশ চন্দ্র শীল। তিনি দিনাজপুরের চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে।

মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ১২ ফেব্রুয়ারি কালিহাতী উপজেলার পারখী বিল থেকে মুকুলের লাশ উদ্ধার করে পুলিশ। সম্পত্তির লোভে পরেশকে সাথে নিয়ে সোহেল এই হত্যা ঘটায়। গলায় মাফলার পেঁচিয়ে হত্যার পর কোদাল দিয়ে গর্ত করে সেখানে মুকুলের লাশ পুঁতে রাখে। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর ও ঢাকা থেকে মুকুলের বড় ভাই সোহেল ও তার সহযোগী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে পিবিআই।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহমেদ নয়া দিগন্তকে জানান, বিকেলে গ্রেফতারকৃত আসামি সোহেল ও পরেশকে কোর্টে তোলা হয়। তারা দু’জনেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুল ইসলাম আসামী সোহেলের জবানবন্দি রেকর্ড করেন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ রোববার সন্ধ্যার পর পর্যন্ত আসামি পরেশের জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102