মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ এসো গড়ি রক্তের বন্ধুত্ব! এই স্লোগানকে সামনে রেখে ভাষার মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১৯৮তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধকরণ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনের উদ্ভোধন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ক্যাম্পেইনের শুরুতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির দূর দূরান্ত থেকে আগত সেচ্ছাসেবী এবং টাঙ্গাইল জেলা শাখার সকল দ্বায়িত্বশীলকে ফুল দিয়ে বরণ করেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস টিম। ক্যাম্পেইন এ সর্বোমোট ২৩৪ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয় টিপিআই ক্যাম্পাস টিম। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সকলকে রক্তদানে উৎসাহিত করা হয়। এই সংগঠনটি বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্নস্তরের তরুণ-তরুনী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানবসেবা।

উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত সমন্বয়ক গোলাম কিবরিয়াসহ ঢাকা জেলার সেচ্ছাসেবী। খুলনা বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক আক্তার হোসেন, বগুড়া জেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, টাঙ্গাইল জেলা দ্বায়িত্বশীল তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক রবিউল হাসান, অর্থ বিষয়ক সমন্বয়ক আব্দুল্লাহ আল আনা ও জেলা সাধারণ স্বেচ্ছাসেবীগন এবং টিপিআই ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা, সহ-সমন্বয়ক অনিক চন্দ্র শীল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক অভি সরকার, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক রাহাত চৌধুরী, অর্থ বিষয়ক সমন্বয়ক তাসনিম নাহার তানহা ও ক্যাম্পাস সকল স্বেচ্ছাসেবীগণ। উক্ত ক্যাম্পেইন শেষে সকল স্বেচ্ছাসেবীদের আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102