মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোক্তভোগিরা বলেন, উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর টু চানতারা সড়কে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপোয়া গতিতে চলাচল করে। ফলে রাস্তা সহ এলাকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। এটি বন্ধের দাবিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৬ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। এতে কোন কাজ না হওয়ায় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান  মিন্টু, মোঃ লোমানুর রহমান রোমান,মোঃ ইমন তালুকদার, মোঃ আরশেদ আলী সহ স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আবেদন দিয়েছে কিনা আমাকে দেখতে হবে। এ নিয়ে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে একমাটির মালিকে ৬ মাস ও মিন্টু মিয়া নামে একমাটি ব্যবসায়ীকে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102