মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

বাসাইলে চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নে শনিবার (২ মার্চ ) বিকালে নাইকান বাড়ী চৌরাস্তায় চুরি, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু হানিফ সরকার। বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সুত্রধর, বাসাইল সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম, গরুর খামারিসহ আরও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কমানা করি। বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল বলেন এলাকাতে মাদক, গরু চুরি ও অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে সহযোগিতা চাইলে তাহলে গ্রাম সরকার এর মাধ্যমে সকল প্রকার সহযোগিতা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102