মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে বনের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বনের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, ধলপাড়া রেঞ্জের সাগরদিঘী বন বিট অফিসের আওতাধীন কামালপুর মৌজা ১৮ দাগের ১৭ শতাংশ ৮ নম্বর প্লটটি কামালপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে নাজিম উদ্দীনের নামে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। তিনি দুই শতাংশ সরকারি বনের জমি গোপনে কামালপুর গ্রামের আমজাদ আলীর স্ত্রী ফুল খাতুনের কাছে বিক্রি করেন। পরে ওই জমির ওপর থাকা বনের গাছ কেটে বন বিভাগ কর্মকর্তাদের ম্যানেজ করে একটি দুইতলা দোকান ঘর নির্মাণকাজ করে যাচ্ছেন।

প্লটের মালিক নাজিম উদ্দীন জানান, কামালপুর মৌজার ৮ নম্বর প্লটটি দক্ষিণ পাশে সামনে থেকে দুই শতাংশ জমি তিন বছর আগে ফুল খাতুনের কাছে বিক্রি করেন, সেই জমিতে তিনি দুই তলা দোকান ঘর নির্মাণকাজ করছেন। ফুল খাতুন জানান, বনের জমি আমি নাজিম উদ্দীনের কাছ থেকে কিনে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছি।

সাগরদিঘী বিট কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানান, বিষয়টি আমি দেখছি এবং ঘর নির্মাণে বাধা দিয়েছি। দোকান ঘরের নির্মাণ কাজ আর করতে পারবে না। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102