মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

গোপালপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও শিশু দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল সাড়ে ১১ টায় পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মুনাদেরুল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শরীফ আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102