মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি

বাসাইলে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি আবার ঘরে”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাসাইল থানার অফিসার ইনচর্জ মোহাম্মদ মাজহারুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল, ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন খান, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল রহিম আহমেদ। এসময় উপস্থিতি ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102