মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ধনবাড়ী নির্বাচনী মত বিনিময় সভা ও ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ধনবাড়ী উপজেলা নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী মত বিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। মঙ্গলবার(১৯ মার্চ) বিকেলে বানিয়াজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মঠে এ মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। সাবেক কৃষিমন্ত্রী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরাকে পুনরায় ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলীয় নেতৃবৃন্দসহ সকলকে আহবান জানান।

এসময় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান তালুকদার শোভা, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম তারেক, বানিয়াজান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক, বানিয়াজান ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপুসহ দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেন।সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102