মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

টাঙ্গাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে নগদ টাকা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ঈদ উপলক্ষে নগদ টাকা উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যরা। এসময় পৌরসভার ২১৫ টি মসজিদের সাড়ে চার’শ ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে নগদ টাকা বিতরন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102