মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মাভিপ্রবিতে এনআইবি’র অবহিতকরণ শীর্ষক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এনআইবি’র গবেষণা সুবিধাদি ও সেবা কার্যক্রম বিষয়ে অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায়  বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ভবনের সেমিনার অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন, স্পিকার ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ উজ্জল হোসেন।
এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে আগত সম্মানিত অতিথি কেশব চন্দ্র দাস , ড. আবু হাশেম ও ড. শামীমা আখতার শারমিন উপস্থিত ছিলেন।মোহাম্মদ উজ্জ্বল হোসেন ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির ৭টি বিভাগ নিয়ে আলোচনা করেন , পাশাপাশি এনআইবিতে  শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফেলোশিপসহ অনান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি এনআইবি’র ডিএনএ সিকুয়েন্সিং, মলিকুলার ডায়নামিক সিচুয়েশন, উদ্ভিদের রোগ নির্ণয়, পশু/খাদ্যে প্রানী প্রজাতির উপস্থিতি নির্ণয়সহ অন্যান্য সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠান শেষে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ উজ্জল হোসেনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন মো. আরিফ হোসেন ও সুমাইয়া জান্নাত।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102