মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মির্জাপুরে কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অবৈধ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত বিএনপির প্রতিটি নেতাকর্মী একালের মুক্তিযোদ্ধা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কারা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ ভাবে সম্মানিত করা হবে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা, আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে বংশাই জামে মসজিদ মাঠে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা বিএনপির হাসনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ। সংবর্ধনা সভায় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৭ জন কারা নির্যাতিত নেতাকর্মীকে গলায় ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় আরও বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না। যেকোন সময় শেখ হাসিনা পালিয়ে যেতে পারে। তিনি বিএনপি প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালকদার, উপজেলা জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আবুল কাশেম খান, সহসভাপতি ছিবার উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস।

অপরদিকে পৌরসভার বাওয়ার কুমারজানী আল ইমাম মসজিদে বাংলাদেশ জাময়াতে ইসলামীর মির্জাপুর পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্টিত হয়। পৌর আমীর মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর ইয়াহইয়া খান মারুফ, মাওলানা হায়দার মৃধার পরিচালনায় আরও বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য এম কবির হোসেন, সানাউল হক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102