মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

টাংগাইলে আদা ও হলুদের চাষের জমি বেড়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মসলা জাতীয় ফসল আদা, হলুদের কদর রয়েছে পুরো দেশ জুড়ে। মানুষের রসনা বিলাসে বর্তমানে দিনদিন মসলার জনপ্রিয়তা বাড়ছে। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই মসলার বাজার বড় হচ্ছে। বাড়ছে ফসল দুটির ব্যবসার পরিধিও। টাঙ্গাইল জেলায় ফসল দুটির চাহিদার ঘাটতি পুরনের লক্ষে চাষের জমি সম্প্রসারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন প্রকল্পে কৃষকদের বিনামূল্যে দেয়া হয়েছে নানা উপকরণ। কৃষকদের উদ্ভুদ্ধ করায় চলতি মৌসুমে আদা ও হলুদের ফলনও হয়েছে ভালো। এতে খুশী কৃষকরা।

জানা যায়, রান্নার অন্যতম অনুসঙ্গ হচ্ছে হলুদ এবং আদা। বিয়ে বাড়ি, সাজগোজ কিংবা রান্না সব ক্ষেত্রেই আদা-হলুদের রয়েছে ব্যাপক চাহিদা। খরচের তুলনায় লাভ দ্বিগুন এবং চাষ করা যায় অন্য ফসলের সঙ্গে। আদা-হলুদের ক্ষেতে রোগ-বালাইয়ের আক্রমণ তেমন একটা হয় না বললেই চলে। এ কারণে টাঙ্গাইল জেলার পাহাড়ী ও সমতল অঞ্চলের কৃষকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে আদা-হলুদ চাষ। টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মসলা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং দাম ভাল পাওয়ায় আদা, হলুদ চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। কৃষকরা জানান, আদা-হলুদ চাষ অধিক লাভজনক। পরিশ্রম কম, রোগ-বালাই নেই এ ফসলে। যে কারণে কৃষি বিভাগের সহযোগিতায় ফসলটির চাষ বাড়ছে। পতিত জমিতে আদা-হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বিভিন্ন গ্রামের কৃষকরা এখন ব্যস্ত জমির আদা-হলুদ চাষের পরিচর্যা নিয়ে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়, জেলায় আগে থেকেই আদা-হলুদের জন্য সুপরিচিতি। বর্তমানে এ ফলন চাষের জনপ্রিয়তা বেড়েছে। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকদের আদা-হলুদের কন্দ, সার এবং জমি তৈরী ও পরির্চযার জন্য নগদ টাকা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য প্রকল্পের মাধ্যমে আদা-হলুদের জাত সম্প্রসারণ করা হচ্ছে। পাহাড়ী ও পতিত জমিতে চাষ বাড়ানো গেলে মসলা জাতীয় ফসল চাষে টাঙ্গাইলে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দুলাল উদ্দিন জানান, এ বছর জেলায় আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৩২০ হেক্টর জমিতে। চাষ হয়েছে এক হাজার ৩৭০ হেক্টর জমিতে। হলুদ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন হাজার ৯০ হেক্টর জমিতে। চাষ হয়েছে তিন হাজার ১৫০ হেক্টর জমিতে। ফসল পরির্চযায় কৃষি কর্মকর্তরা সার্বক্ষনিক কৃষকদের পাশে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102