মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ধনবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান কিসলুর ইন্তেকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিহতের ছেলে দ্বীন মুহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মুহাম্মদ আলী কিসলু বীরতারা ইউনিয়নের টানা তিনবার চেয়ারম্যান ছিলেন এবং বিগত ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ধনবাড়ী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করে দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে মাঠে নেমে ছিলেন।

এই বলিষ্ঠ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থান কদমতলী গ্রামে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102