মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

গোপালপুরে এসআইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ট্রিপল নাইনে ফোন পেয়ে জোর করে ধান কাটা বন্ধে উদ্যোগ নেয়ায় সন্ত্রাসীরা টাঙ্গাইলের গোপালপুর থানার দারোগা সাইফুল ইসলামসহ চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে। সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তারা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনষ্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রিয়াঙ্কা জানান, সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথায় বেশকয়েকটি সেলাই দেয়া হয়েছে।

গোপালপুর থানার (ওসি) ইমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102