মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন মোহাম্মদ রিজওয়ান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন মোহাম্মদ রিজওয়ান। কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে রান করে চলছেন এই তারকা ব্যাটার। বিশেষ করে টি-টোয়েন্টিতে বেশ ধারাবাহিক।  সম্প্রতি এই সংস্করণে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডও ছুঁয়েছেন। সতীর্থের এমন কীর্তিতে বেশ খুশি পেসার শাহিন আফ্রিদি। তার মতে, রিজওয়ান টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান।

সোমবার (২২ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ রিজওয়ানকে অভিনন্দন জানান শাহিন। সেখানেই স্বদেশিকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেন ২৪ বছর বয়সী এই পেসার। সেই সঙ্গে পাকিস্তানের ‘সুপারম্যান’ বলেও আখ্যায়িত করেছেন।

আফ্রিদি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান ও পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে ৩ হাজার রানের জন্য অভিনন্দন। আপনার দাপট ক্রিকেট খেলাটাকেই বদলে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে সকল সন্দেহকারীদের। আপনি উড়তে থাকুন, আপনি অনেকের জন্য অনুপ্রেরণা।’

শুধু বিবৃতি দিয়েই বসে থাকেননি শাহিন। রিজওয়ানের প্রতি সম্মান জানাতে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। এজন্য সতীর্থের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজওয়ানও, ‘আমার জন্য দারুণ উদযাপনের আয়োজন করায় এবং পাকিস্তান দলকে একত্রিত করায় শাহিন আফ্রিদিকে অনেক ধন্যবাদ। সকল সতীর্থ এবং সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে এই মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলার পথে দ্রুততম তিন হাজার রানের ক্লাবে পৌছান তিনি। মাইলফলকটি ছুঁতে তার লেগেছে ৭৯ ইনিংস। ৮১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে তার আগে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর আজম ও বিরাট কোহলি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102