মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

বাসাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ৪৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার(২২ এপ্রিল) রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাচর গ্রামের ফজলুল হকের ছেলে মো. ডালিম (৩০),একই উপজেলার সেজামুড়া গ্রামের তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম(২৬), একই উপজেলার কালাচর গ্রামের মিয়া চাঁনের ছেলে নাঈম (২৩) ও কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় মিয়া(২৪)।

মামলা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের র‍্যাব-১৪ সিপিসি-৩ এর সার্জেন্ট মো. খায়রুল ইসলাম বাসাইল উপজেলার নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে প্রাইভেটকারসহ ওই চারজনকে আটক করে। এসময় প্রাইভেটকারে দুইটি পানির গিজারে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।

বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন,র‍্যাব চারজনকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। র‍্যাব বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করে। বিকেলে আটককৃত চারজনকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102