মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ভূঞাপুরে শ্রেণিকক্ষে জ্ঞান হারালেন এক মাদরাসা শিক্ষক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহে টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন জ্ঞান হারিয়ে ফেললেন জহিরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষক। তিনি উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক। রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মাওলানা আফছার আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্লাস শেষে অফিসরুমে আসে জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারান এবং কথা বলা বন্ধ হয়ে যায় তাঁর। পরে তাৎক্ষণিক মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি সুস্থ আছেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মাদরাসা শিক্ষকের জ্ঞান হারানোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102