মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে সংরক্ষিত বনাঞ্চল আগুনে পুড়িয়ে ধ্বংস করছে দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল সংরক্ষিত বনাঞ্চল পুড়িয়ে ধ্বংস করছে দুর্বৃত্তরা। একটি চক্র কয়েক দিনে দফায় দফায় আগুন দিয়ে প্রায় ১০ একর বনভূমি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনে দিনের বেলায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বিটের মালিরচালা শাল গজারি বনে একটি চক্র আগুন লাগিয়ে দেয়।

এর কিছুদিন আগেও কয়েক দফায় দুর্বৃত্তরা ওই বনে আগুল দেয়। আগুনে বনের বিশাল এলাকার গাছপালা, স্থানীয়রা জানায়, গত একমাসে এই বনে কয়েক দফায় আগুন লাগার দৃশ দেখা যায়। তাছাড়া প্রতিবছর শীতের শেষে বিশেষ করে চৈত্র মাসে এই আগুন দেয়ার দৃশ্য চোখে পড়ে। এতে বনে থাকা কীটপতঙ্গ পশু-পাখি, গাছ, গাছের ছোট চারা, লতাগুল্ম পুড়ে যায়।

এদিকে বনে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বন দেখবালের কাজে নিয়োজিত দুজন মালী ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সাহায্য করে।

স্থানীয়রা জানান, নির্বিচারে সংরক্ষিত এ বনের গাছপালা পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। বন বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উৎকোচ নিয়ে সুবিধাভোগীদের সামাজিক বনায়নের সুযোগ করে দিতে এমন কাণ্ড বলে অভিযোগ স্থানীয়দের।

পরিবেশ কর্মীরা জানান, সামাজিক বনায়নের জন্য জমি খালি করতে সংরক্ষিত প্রাকৃতিক বনে আগুন দিচ্ছে একটি চক্র। বন বিভাগের সহায়তায় তারা প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান দায়সারা বক্তব্য দিয়ে বলেন, আমাদের লোকবল কম থাকায় সব কিছুর খবর রাখা সম্ভব নয়।

ঘাটাইলে শাল গজারির বলে আগুন দেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: হুমায়ূন কবির বলেন, বনে আগুন দেয়া কোনোভাবেই সমীচীন নয়। এতে জীববৈচিত্রের শৃঙ্খলা নষ্ট হওয়াসহ পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব পরবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102