মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একাব্বর আলী নামে এক ব্যক্তি। গত রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী দুলাল মিয়া জানান, একাব্বর আলী মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য ফলমুল কিনতে বাসা থেকে বের হন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, চালক  ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102