মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

ধনবাড়ী ও মধুপুরে প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৯০২ জন এবং মহিলা ভোটার ৮২ হাজার ৬৮৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৪২৯ টি।

মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪১৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯০ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬০৪ টি।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, প্রথম ধাপে নির্বাচনের সকল প্রস্তুতি শেষে টাঙ্গাইলের দু’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে ইতিমধ্যে ৭ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ, ১৫ জন আনছার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুটি উপজেলায় একজন করে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আশা করছি সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, প্রথম ধাপে টাঙ্গাইলের তিনটি উপজেলা ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু গোপালপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আখতার মুক্তা গত শুক্রবার (২৬ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে গোপালপুর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102