মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা নির্বাচনে প্রতিক বরাদ্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে এবং প্রার্থীদের নির্বাচনী আরচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে।।

সোমবার (১৩ মে) জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে প্রতিক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও নির্বাচনী আরচরণবিধি সম্পর্কে অবহিত করেন। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ, প্রতিদ্বন্দি প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিক পাওয়ার পরপরই প্রাথীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পরেছেন। আগামী ২৯ মে এ তিনটি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102