মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে থানা গেটের দেয়ালে পোস্টার লাগানোয় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম তালুকদার বাবুকে একহাজার টাকা ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের আরিফুল হক আরজুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রার্থী ও তাদের সমর্থকরা এসে পোস্টার ছিঁড়ে ফেলেন। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102