মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মাভিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত প্রথিতযশা বিজ্ঞানী প্রফেসর ড. মোবারক আহমেদ খান, ইউনিভার্সিটি অব ফিলিপাইনের প্রফেসর ড. মারিও ডিলোস রিইয়েস ও টোকিও ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মেই-ফেঙ চাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ এবং কনফারেন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. তন্ময় রায় তুষার।

সম্মেলনে দেশী-বিদেশী গবেষকগণ তাদের ১০৭ টি গবেষণাপত্র উপস্থাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102