মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

ধনবাড়ীতে ঈদে গরু চুরি ঠেকাতে সচেতনমূলক সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কোরবানির ঈদকে ঘিরে খামারিদের গরু চুরি রোধে সচেতনমূলক সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা-পুলিশ। রবিবার (২ জুন) সকালে ধনবাড়ী উপজেলার শতাধিক খামারি ও ব্যবসায়ীদের নিয়ে ধনবাড়ী থানা সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সচেতন সভায় শতাধিক খামারি ও ব্যবসায়ী অংশ নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামূখী পদক্ষেপের পাশাপাশি পুলিশের তৎপরতার বৃদ্ধির কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মধুপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এএসআই জাহিদ কবির, আবু ছাইম ও শ্রী সঞ্জিৎ কুমার বর্মন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের গ্রাম-পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102