মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

টাংগাইলে মারুফ নামের এক ব্যক্তির বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদরে মারুফ নামের এক ব্যক্তির বিদ্যালয়ে অনিয়ম ও বিভিন্ন কুকর্মের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৩ জুন) সকালে সদর উপজেলার বাঘিল কে. কে উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের শিক্ষার্থীরা ও ভুক্তভোগী এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেয় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ বাঘিল কে. কে উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করে। বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের গোপন ভিডিও ধারণ করে। স্কুলে বহিরাগত লোকজন যাওয়া নিষেধ কিন্তু মারুফ কিভাবে স্কুলের ভিতরে ঢুকে। ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মারুফের ভালো সম্পর্ক। তার প্রশ্রয় পেয়ে স্কুলের ভিতর প্রবেশ করে। মারুফের মূল হোতা কে, সে ব্যাপারে পূর্ণ তদন্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আমরা মারুফের বিচার চাই। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলব আমরা।

বাঘিল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, মারুফ আমাদের স্কুলের বিদ্যুৎ এর কাজ করে। আমাদের স্কুলে এমন কাজ করবে আমরা তাকে ছেড়ে দেব তা হতে পারে না। আমরা পরিদর্শন করেছি এমন কাজ হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102