মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

দেলদুয়ারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে কুপিয়েছে প্রতিপক্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আকরাম মিয়া (৪২) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার উপজেলা ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামে ঘটেছে এ ঘটনাটি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের বড় ভাই আল-হাসান। জানা যায়, ডুবাইল গ্রামে মৃত মুজিবুর রহমানের ছেলে আল-হাসানের সঙ্গে প্রতিবেশি মৃত হানিফ মিয়ার ছেলে আলহাজ, হাফিজ, হাসেন ও হাবিল মিয়ার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় আল হাসানের প্রতিপক্ষরা ঘর নির্মাণ করতে উদ্যোগ নেন। ফলে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি, উত্তপ্ত বাক্য বিনিময় ও পরে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষরা আল হাসান কে লাঠি-সোটা দিয়ে পেটাতে থাকে। এ সময় ছোট ভাই আকরাম এগিয়ে এলে অভিযুক্ত আলহাজের শ্বশুর অপর অভিযুক্ত শওকত মিয়া তার মাথায় দা দিয়ে ৩টি কুপ দেয়। এতে আকরাম মিয়ার মাথা কেটে রক্তাক্ত যখম হয়। স্থানীয় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শস্যা বিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার বলেন, ডুবাইল গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102