মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে মেম্বারের শাশুরীর নামে ভাতার কার্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড ঘুষের বিনিময়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি মমতা বেগমকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম। বিষয়টি নিয়ে বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে। ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেয়া হবে। বিধবা জয়তন বেগমের নাতি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি। এ অবস্থায় নাতি কনিকা আক্তার বিধবা দাদি জয়তন বেগম ও তার বই নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে গেলে জানতে পারেন, প্রায় এক বছর আগে জয়তন বেগম মারা গেছেন। তার স্থলে এ কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেন আগের বৃদ্ধা তাঁর প্রাপ্য দ্রুততর সময়ে ফেরত পান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102