মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

দেলদুয়ারে মেধাবী শিক্ষার্থীকে স্পন্দনবি বৃত্তি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ৩৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে স্পন্দনবি বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি অনুষ্ঠান শুরু করা হয়। দেলদুয়ার উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয় হতে বিভিন্ন ক্যাটাগরিতে এ+ প্রাপ্ত ৯৫ জন, স্পন্দনবি মেধাবৃত্তি প্রাপ্ত ৫১ জন এবং বিদ্যালয় হতে মনোনীত মেধাবী ২৫০ জন শিক্ষার্থী বৃত্তির টাকা গ্রহণ করেন।

স্পন্দনবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ডকুমেন্টরি প্রদর্শন করেন স্পন্দনবি প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু, উপজেলা ক্ষুদ্র কৃষি ঋণ ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পন্দনবি সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন স্পন্দনবি প্রোগ্রাম অফিসার মো. আব্দুল জব্বার, মো. সাজ্জাদ হোসেন এবং স্পন্দনবি ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মো. রাশেদ সরকার। এছাড়াও অনুষ্ঠানে ৪০০ অভিভাবক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102