মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ঘাটাইলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় টাঙ্গাইলের ঘাটাইলে ৭টি বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৩ জুন) দুপুরে উপজেলা বাসষ্ট্যান্ড চত্তরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উক্ত জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) কিশোর কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন সার্ভিস। যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস রবিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল বাসষ্ট্যান্ড চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯-এর ৪০ ধারা ঢাকাগামী বিনিময় পরিবহন, দ্রুতগামী পরিবহনসহ বিভিন্ন রোডের ৭টি বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, ‘বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি পরিবহণ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102