মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) দিনব্যাপী সখীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন ও মাহমুদুল হাসান প্রমুখ। মানব দেহের জন্য নিরাপদ ও গুনগতমান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে জিএপি সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102