মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা হলরুমে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) সখিপুর উপজেলা হলরুমে দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন হয়। এতে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মো.মঞ্জুরুল মোর্শেদ (কমিশনার ভুমি) সখিপুর, অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন,সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে চালু হলে বৃদ্ধ বয়সে কারও উপর নির্ভরশীল না হয়েও চলা যাবে। তিনি আনন্দের সাথে জানান এ সর্বজনীন স্কিমে বাংলাদেশের সকল জেলার মধ্যে টাঙ্গাইল জেলা প্রথম হয়েছে। তিনি আরও জানান ঢাকা বিভাগের মধ্যে সখিপুর উপজেলা দেশের সকল উপজেলার চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি পেশাজীবীদের স্কিম নিবন্ধিত হয়েছে। তবে আশার কথা মানুষকে সঠিকভাবে এই স্কিমের সুফল বুঝাতে পারলে দেশের উন্নত বিশ্বের মত সকল মানুষ সর্বজনীন পেনশন স্কিম আওতায় চলে আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102