মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

টাংগাইলে মেয়রসহ ৬ জনের নামে দুদকের মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরস্থ বেড়াডোমায় সাড়ে তিন কোটি টাকার একটি সেতু নির্মাণে অনিয়ম করায় নির্মাণাধীন অবস্থায় সেতুটি ভেঙে পড়ার ঘটনায় পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক বিপ্লব হোসেন বাদি হয়ে মঙ্গলবার এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান বিক্সস অ্যান্ড ব্রিজেস লিমিটেডের মালিক মোস্তফা মোহাম্মদ মাসুদ, প্রকল্প পরিচালক একেএম রশীদ আহমেদ, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ এবং উপসহকারী প্রকৌশলী একেএম জিন্নাতুল হক।

জানা যায়, লৌহজং নদীর ওপর এলজিইডির অর্থায়নে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকার সেতু নির্মাণে অনিয়ম পাওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলা করে।

৪০ মিটার দৈর্ঘ্য আর আট মিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের ১২ নভেম্বর। প্রকল্পের চুক্তি অনুযায়ী সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১১ মে। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণাধীন সেতুর পশ্চিমপাশের বাঁশ ও কাঠের খুঁটিগুলো সরে গিয়ে সেতুর একাংশ দেবে যায়।

পরে দুদকসহ বিভিন্ন সংস্থা তদন্ত করে সেতু নির্মাণে অনিয়মের প্রমান পাওয়ায় মামলার অনুমোদন দেয় দুদক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102