মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

ধনবাড়ীতে কৃষক আমান আলী হত্যা মামলার আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রকাশ্যে নিসংশভাবে পিটিয়ে ও কুপিয়ে কৃষক আমান আলী (৬০) হত্যা মামলার আসামি মো. ফরিদ মিয়া (৪০) গ্রেপ্তার করছে র‌্যাব। তিনি পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার বলার দিয়ার গ্রামের আমু মিয়ার ছেলে। আমান আলী হত্যা মামলা ৫ নম্বর আসামি ফরিদ মিয়া।

মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও নিহতের স্বজনরা। গত সোমবার (০১ জুলাই) বিকালে টাঙ্গাইল র‌্যাব ১২ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আসামি ফরিদ মিয়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও, ওই হত্যাকান্ডের মামলার অন্য আসামিরা হলেন- মো. সবুজ খান, ফারুক খান, রঞ্জু মিয়া ও সাইদুর রহমান। এঁরা সবাই ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এই নিসংশ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল ফরিদ মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত আমান আলীর ভাতিজা মনিরুজ্জামানের ছেলের সাথে সাইদুর রহমানের মেয়ে প্রেমের সম্পর্ক। এনিয়ে দুই পরিবারে বিরোধ হলে গত ৫ মার্চ বিকালে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। তাদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থাকার পর ১১ মার্চ রাতে মারা যান আমান আলী।

এদিকে হত্যা মামলার তিন মাস পেরিয়ে গেলেও অভিযোপত্র জমা না দিয়ে গড়িমসি ও পক্ষপতিত্ব শুরু করে ধনবাড়ী থানা-পুলিশ। কোনো আসামিকেও তারা গ্রেপ্তার করেনি। এনিয়ে স্বজন ও এলাকাবাসীর মধ্যে দেখা দেয় ক্ষোভ ও হতাশা। আসামিপক্ষ প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় ন্যায়বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করে আমান আলীর স্বজনরা।

ওসি আরও জানান, আসামি মো. ফরিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102