মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

কালিহাতীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরাহী আহত হয়েছে। নিহত ওই যুবকের নাম নাহিদ ইসলাম (২২)। তিনি জেলার কালিহাতী উপজেলার মশাজান এলাকার নজরুল ইসলামের ছেলে। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা টাঙ্গাইল নিউজবিডিকে জানান, শেরপুর থেকে ছেড়ে আসা আজমেরী ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে হতাহতরা মোটরসাইকেলযোগে নিজ বাড়ী থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি মহাসড়কের ইছাপুর পৌঁছালে ওই মোটরসাইকেলের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102