মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। ইতোমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। ছাত্রসমাজ এসব হামলা রুখতে সর্বদা সচেষ্ট রয়েছে। আমরা সকল প্রকার সহিংসতা রুখতে সকলের সাথে কাজ করে যাবো। দেশের সংস্কার কাজে আমাদের সকলের ভূমিকা রাখা জরুরী। ছাত্রজনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বতীকালীন সরকার গঠিত হবে তাই আমরা সকলে এই সরকারের প্রতি আস্থা রাখবো। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভূমিকা থাকবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এ সময় বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102