মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মির্জাপুরে বিএনপি ২৫ নেতাকর্মীর জামিনে মুক্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। গত বছরের দুটি নাশকতা মামলায় গত ১৮ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ জানান, গত বছর অক্টোবর মাসে নাশকতার অভিযোগে মির্জাপুর থানা পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

সেই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গল ও বুধবার দুদিনে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীকে জামিন দেন আদালতের বিচারক।

জামিন প্রাপ্তদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- তরফপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুস সালাম ও জাকির হোসেন, মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, জামুর্কী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম মুক্তার, ওয়ার্শী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জামুর্কী ইউনিয়ন বিএনপি’র সক্রিয় কর্মী রফিক দেওয়ান, গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদলকর্মী রবিন মিয়া, মহেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম জহের, ভাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদৎ হোসেন, ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিফুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার, আজগানা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাছেদ দেওয়ান, জামুর্কী ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদৎ হোসেন।

এ ছাড়া পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুকও জামিন পান বলে জানা গেছে।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান বিএনপির নেতাকর্মীরা জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102