মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

টাংগাইলে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা-সমন্বয়করা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোববার (১১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসিনে শামছুল হক সেতুর টোল উম্মুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোষাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেণ্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোষাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোষাকধারী ব্যতিত কেউ সড়কে থাকবে না। বক্তারা বলেন, কারও উপর অত্যাচার-নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়-জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সমন্বয়করা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলতি মাসে ছাত্র-জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা টাঙ্গাইলের মানুষদের নিয়ে রক্ষা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়েদউল্লাহ্ ভূইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102