মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নাগরপুরে পল্লী উন্নয়ন অফিসে তালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের সকল কক্ষে তালা বদ্ধ থাকায় অফিসের সকল কার্যক্রম বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ আগস্ট) ১২টায় উপজেলা বিআরডিবি অফিসে গিয়ে দেখা যায় সকল অফিস কক্ষে তালা ঝুলছে। বিআরডিবি কর্মরত কয়েকজন কর্মকর্তা/কর্মচারী অফিস বন্ধ থাকায় কয়েক ঘন্টা বাহিয়ে বসে থেকে চলে যেতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা জানান, আমরা রুটিন মাফিক প্রতিদিনের ন্যায় অফিস সময়ে অফিসে আসি। সকালে অফিসে গিয়ে দেখি মূলফটকসহ সকল অফিস কক্ষে তালা ঝুলছে। অফিসে তালা বদ্ধ দেখে বাহিরে অপেক্ষা করে চলে যাচ্ছি।
নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা বলেন, আমি সকালে জেলা অফিসে মিটিংএ চলে এসেছি। অফিসের অন্যন্যা কর্মকর্তা মাঠে কর্মরত থাকায় এবং নাইটগার্ড/ পিয়ন ছুটিতে থাকায় অফিস বন্ধ রয়েছে।

নাগরপুর জেলা পল্লী উন্নয়ন উপ-পরিচালক জিহাদ খান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা সদরে মাসিক সমন্বয় মিটিং থাকায় আমি সকল কর্মকতাদের নিয়ে মিটিং এ আছি। তবে নাগরপুর উপজেলা সদর অফিস বন্ধ থাকার বিষয়টি আমি অবগত নই। বিষয়টি যেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, উপজেলার পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) বন্ধ থাকার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102