মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

বাসাইলে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও দৈনিক আজকের টেলিগ্রামের বাসাইল প্রতিনিধি মিলন ইসলামকে সাধারণ সম্পাদক করে বাসাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার(০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাসাইল প্রেসক্লাব চত্বরে বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহানাজ  খানম (সাপ্তাহিক পাপিয়া ),যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম (বার্তা২৪ ডটকম), কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন(দৈনিক সময়ের আলো),ক্রীড়া সম্পাদক কামাল হোসেন (স্টাফ রিপোর্টার দৈনিক আজকের টেলিগ্রাম), প্রচার ও দপ্তর সম্পাদক সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), সাহিত্য সম্পাদক মো. শরীফুজ্জামান (দৈনিক আমার সংবাদ)।

কার্য নির্বাহী সদস্যরা হলেন, মাসুদ রানা (এশিয়ান টিভি),তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), হাসানুজ্জামান খান (আমাদের টাঙ্গাইল২৪.কম)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই’য়ের জেলা প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া,সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সহ-সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, সাবেক সম্পাদক এমকে ভূইয়া সোহেল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102